Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো সাঁতার প্রশিক্ষণ শুরু

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮ Time View

শিরোনাম :মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো সাঁতার প্রশিক্ষণ শুরু

মাহবুবুর রহমান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধিঃ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) প্রথমবারের মতো শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের জন্য সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম চালু হতে যাচ্ছে। ব্যক্তিগত সক্ষমতা ও আত্মরক্ষার দক্ষতা বাড়ানোর পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক মাসব্যাপী এই প্রশিক্ষণ শুরু হবে। কার্যক্রমটি আয়োজন করছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের রবিবার ও সোমবার প্রশিক্ষণ পরিচালিত হবে। নারী অংশগ্রহণকারীদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা থেকে ৪টা এবং পুরুষদের জন্য বিকেল ৪টা থেকে ৫টা।

কোর্সে অংশ নেবেন মোট ৩০ জন। এর মধ্যে ২৫ জন তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ৫ জন শিক্ষক-কর্মকর্তা থাকবেন। প্রতিটি বিভাগ থেকে ৩ জন ছাত্র এবং ২ জন ছাত্রী সুযোগ পাবেন প্রশিক্ষণে অংশ নেওয়ার।

আইকিউএসি পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, “শিক্ষার্থীদের শুধু পাঠ্য জ্ঞানেই দক্ষ করা নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করানোই আমাদের মূল লক্ষ্য। সাঁতার তাই ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি জীবনরক্ষার গুরুত্বপূর্ণ দক্ষতাও।”

শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, ড্রাইভিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চাইনিজ ভাষা শেখার কোর্সের পাশাপাশি এবার সাঁতার প্রশিক্ষণ যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়ন কর্মসূচি আরও বৈচিত্র্যময় এবং আধুনিক হয়ে উঠেছে।

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো সাঁতার প্রশিক্ষণ শুরু

Update Time : ১১:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫