Dhaka ১২:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

কড়াইল বস্তির আগুন: তদন্তে পাঁচ সদস্যের কমিটি, ১৫ কার্যদিবসে প্রতিবেদন

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১৯ Time View

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৬ নভেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিএফএম শাখার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। কমিটিতে আরও রয়েছেন ঢাকা জোন-২-এর উপ–সহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁও জোনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার এবং ঢাকা–২৩-এর ওয়্যারহাউজ ইনচার্জ সোহরাব হোসেন।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি না হলেও প্রায় দেড় হাজার ঘর পুড়ে যায়, বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়ে—এখন তাদের আশ্রয় খোলা আকাশের নিচে।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট সবার জন্যই বেদনাদায়ক, এবং তাদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি আগুনের কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

আগুন লাগার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

কড়াইল বস্তির আগুন: তদন্তে পাঁচ সদস্যের কমিটি, ১৫ কার্যদিবসে প্রতিবেদন

Update Time : ০১:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫