Dhaka ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ক্ষমতায় এলে সব খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি আমীর খসরুর

আগামী দিনে সরকার গঠনের সুযোগ পেলে দেশের সব খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, অতীত সরকার দলীয়করণের মাধ্যমে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে যে অস্থিরতা তৈরি করেছিল—তার ফলেই আর্থিক খাত এখন সংকটে রয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি হলে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে ব্যাংকিং সেক্টরে লুটপাট হয়েছে, ফলে সাধারণ কর্মীরা ক্ষতিগ্রস্ত হলেও সুবিধাভোগীরা লাভবান হয়েছে।

আমীর খসরু আরও বলেন, দেশের অনেক ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের জমা টাকা ফেরত দিতে পারছে না—কমপক্ষে ২০টি প্রতিষ্ঠানের অবস্থা গুরুতর। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনের বাইরে অনেক ইন্স্যুরেন্স কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছিল।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইন্স্যুরেন্স ও আর্থিক খাতে বড় ধরনের সংস্কার আনা হবে এবং দলীয়করণমুক্ত করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। আগামীর বাংলাদেশ গড়তে হলে প্রতিটি সেক্টরে শক্তিশালী জবাবদিহিতা প্রতিষ্ঠা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ক্ষমতায় এলে সব খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি আমীর খসরুর

Update Time : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫