Dhaka ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গণভোটের ঘোষণা স্বাগত জানাল ১২ দলীয় জোট

জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জোটের নেতারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের এ পদক্ষেপকে সময়োপযোগী ও বাস্তবসম্মত হিসেবে অভিহিত করেছেন।

নেতারা বলেন, সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার ঘোষণায় উৎসাহী। এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যে সংশয় দেখা দিয়েছিল তা দূর হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দেশের সব রাজনৈতিক দল এ ঘোষণার পর আর নতুন কোনো দাবি তোলার চেষ্টা করবেন না এবং সম্পূর্ণভাবে নির্বাচনী কর্মকাণ্ডে মনোনিবেশ করবেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একই দিনে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজন করা একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ১২ দলীয় জোটের প্রধান নেতারা, যার মধ্যে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জালাল হায়দার, এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ইউনাইটেড লিবার পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গণভোটের ঘোষণা স্বাগত জানাল ১২ দলীয় জোট

Update Time : ০৯:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫