Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬ Time View

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে সামনে রেখে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিনকে কেন্দ্র করে ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’ শিরোনামে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন।

তিনি জানান, প্রতিযোগিতাটি ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে অংশ নিতে আগ্রহীদের সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি রিল ভিডিও তৈরি করতে হবে। নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটি বিষয়কে কেন্দ্র করে ভিডিও নির্মাণ করা যাবে এবং প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

মাহাদী আমিন বলেন, প্রতিযোগিতার নিয়মাবলি উল্লেখ করে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে। ছয় ধাপে অংশগ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। প্রথমে থিম নির্বাচন করে রিল তৈরি করতে হবে। এরপর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের যেকোনো একটি প্ল্যাটফর্মে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করতে হবে।

তিনি আরও জানান, রিল পোস্ট করার সময় নির্ধারিত হ্যাশট্যাগের পাশাপাশি ক্যাপশনে অবশ্যই ‘বাংলাদেশ ফার্স্ট’ শব্দবন্ধ ব্যবহার করতে হবে। শেষ ধাপে ভিডিওটির লিংক বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে খোলা ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে জমা দিতে হবে।

রিলের ধরন হিসেবে বক্তব্যভিত্তিক ভিডিও, গান, অভিনয়, সংলাপ, স্যাটায়ারসহ যেকোনো সৃজনশীল কনটেন্ট গ্রহণযোগ্য হবে বলে জানান তিনি।

মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে মাহাদী আমিন বলেন, জনমতের ভিত্তিতে ৩০ শতাংশ এবং জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৭০ শতাংশ নম্বর দেওয়া হবে। সেরা ১০ জন প্রতিযোগী একটি বিশেষ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার থিমগুলো হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

নতুন কার্যালয়টি তারেক রহমানের জন্য নির্ধারিত কি না— এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি সাংগঠনিক কার্যালয়। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে তিনি জানান, দলের আগামী দিনের নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

Update Time : ০১:৫৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫