Dhaka ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ, নিয়মিত ব্রিফিংয়ে দিল্লির নতুন বার্তা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১০৭ Time View

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিল্লির নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি কেবল সংবাদমাধ্যমের অতিরঞ্জন বা সাধারণ রাজনৈতিক সহিংসতা হিসেবে দেখার সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, গত কয়েক দিনে বাংলাদেশে সংখ্যালঘুদের (হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ) বিরুদ্ধে চলমান বিদ্বেষমূলক কর্মকাণ্ড নিয়ে ভারত উদ্বিগ্ন। বিশেষ করে ময়মনসিংহে এক হিন্দু যুবককে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশে প্রচারিত কিছু ‘ভ্রান্ত বর্ণনা’ এর আগে ভারত আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে এবং দিল্লির অবস্থান পরিষ্কার করেছে।

এদিকে, রাজবাড়ীর পাংশায় গত বুধবার অমৃত মন্ডল ওরফে সম্রাট নামে এক যুবক গণপিটুনিতে নিহতের ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচারের বিষয়টি নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, এটি কোনো সাম্প্রদায়িক বিষয় নয়; বরং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কেন্দ্রিক স্থানীয় উত্তেজনার ফল। নিহত সম্রাট একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

অন্যদিকে, ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সামনে বিজেপি ও কট্টরপন্থি সংগঠনগুলোর বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় ঢাকা ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন মন্তব্য সামনে এলো।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ, নিয়মিত ব্রিফিংয়ে দিল্লির নতুন বার্তা

Update Time : ১১:৪৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫