Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ভারতে শেখ হাসিনার ফেরতের জন্য চিঠি পাঠিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ শুক্রবার (২১ নভেম্বর) ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

তিনি জানান, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছিল। তবে ঢাকায় ভারতের দূতাবাস সন্ধ্যা পর্যন্ত সেই চিঠি বা মেইলের কোনো কপি পাননি বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। রায়ে তিনটি অভিযোগের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তবে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা ও সত্য উদঘাটনে সহায়তা করার কারণে সাবেক আইজিপিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওইদিন বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বলেছিলেন, রাতে বা পরের দিন সকালে ভারতকে চিঠি পাঠানো হবে যাতে শেখ হাসিনা ও কামালকে ফেরানো যায়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ভারতে শেখ হাসিনার ফেরতের জন্য চিঠি পাঠিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

Update Time : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫