Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মাদারীপুরে চাঁদা না পেয়ে কাঠ ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২০৯ Time View

মাদারীপুরের কালকিনিতে চাঁদা না পেয়ে জুয়েল খান (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে দোকান থেকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরঠ্যাঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েলকে বর্তমানে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জুয়েল তার দোকানে থাকাকালীন স্থানীয় বাবুল বেপারীর নেতৃত্বে একদল যুবক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোরপূর্বক পাশের একটি গরুর হাটে নিয়ে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করা হয়। অভিযোগ রয়েছে, মারধরের সময় তাকে জিম্মি করে মোবাইলে ভিডিও রেকর্ড করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত জুয়েল খান ও অন্য এক ব্যবসায়ী রনি সরদার অভিযোগ করেন, বাবুল ও তার ভাই মামুন বেপারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করে আসছেন। তবে অভিযুক্ত বাবুল বেপারী মুঠোফোনে এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি ও তার ভাই বর্তমানে এলাকায় নেই এবং তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মাদারীপুরে চাঁদা না পেয়ে কাঠ ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে জখম

Update Time : ০১:০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫