Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগীদের মালামাল চুরি, ৬ নারী গ্রেফতার

||বিএন আহাম্মেদ || লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী ও স্বজনদের মালামাল, টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির অভিযোগে চোরচক্রের ছয় নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার নারীরা হলেন জামালপুর জেলার নুরজাহান, নাছিমা ও পারভীন এবং বগুড়া জেলার সাফিয়া ও বেগম। তারা সবাই লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে থাকতেন।

ভুক্তভোগী এক নারী রোগী অভিযোগ করার পর রোববার (৯ নভেম্বর) রাতে সদর থানার পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। অনেক দিন ধরেই হাসপাতালের ১০০ শয্যার এই কেন্দ্রে একটি চোরচক্র রোগীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।

রোববার চিকিৎসা নিতে আসা মারজান নামের এক নারী রোগীর টাকা চুরি হলে তিনি পুলিশের সহায়তা চান। এরপরই অভিযান চালিয়ে চক্রের ছয়জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এই নারী চোরচক্র অসুস্থতার ভান করে টিকিট নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকে। লাইনে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়ে তারা সুযোগ বুঝে রোগী ও স্বজনদের ব্যাগ, টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। চুরি করা জিনিসপত্র দ্রুত তাদের সহযোগীদের কাছে তুলে দেয়, যাতে কাউকে সরাসরি ধরতে সমস্যা হয়।

সদর থানার ওসি মো. আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলায় ছয় নারীকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগীদের মালামাল চুরি, ৬ নারী গ্রেফতার

Update Time : ০৬:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫