Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে শিখ ও বিজেপি সমর্থকদের সংঘর্ষ

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫৬ Time View

লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালীন খালিস্তানপন্থি শিখ অধিকারকর্মী এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপিপন্থি হিন্দু গোষ্ঠীগুলোর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) এই ঘটনার ফলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ জানাতে এবং সংহতি প্রকাশ করতে বিজেপিপন্থি ব্রিটিশ ভারতীয় হিন্দু গোষ্ঠীগুলো দূতাবাসের সামনে জড়ো হয়। একই সময়ে সেখানে ‘শিখ ফর জাস্টিস’-এর কর্মীরা উপস্থিত হয়ে ভারতবিরোধী স্লোগান দেন এবং খালিস্তানের পতাকা প্রদর্শন করেন।

একপর্যায়ে ‘খালিস্তান রেফারেন্ডাম’ প্রচারণার সমন্বয়ক পরমজিৎ সিং পাম্মা ও বিজেপি সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে আলাদা করে দেয়। পরে শিখ কর্মীরা দূতাবাসের চারপাশে অবস্থান নিয়ে সুরক্ষামূলক বেষ্টনী তৈরি করেন।

বিক্ষোভকালে শিখ অধিকারকর্মীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার জন্য মোদি সরকারকে দায়ী করে স্লোগান দেন। তারা দাবি করেন, ভারত নিজের দেশে সংখ্যালঘু শিখ, মুসলিম ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চালিয়ে এখন বাংলাদেশের ওপর মানবাধিকার লঙ্ঘনের দায় চাপাচ্ছে।

পরমজিৎ সিং পাম্মা সংবাদমাধ্যমকে জানান, ভারত তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিলেও ব্রিটিশ আদালত বা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করেনি। তিনি অভিযোগ করেন, ভারত বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে ভারতের হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো সম্প্রতি দিল্লির বাংলাদেশ দূতাবাসেও হামলা চালিয়েছে। তবে বাংলাদেশ সরকার এসব অভিযোগ নাকচ করে দিয়ে বারবার বলেছে যে, যেকোনো বিচ্ছিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করা ভিত্তিহীন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে শিখ ও বিজেপি সমর্থকদের সংঘর্ষ

Update Time : ১১:০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫