Dhaka ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আফগান তালেবানের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারের কাছ থেকে আর কোনো ইতিবাচক আশা করার কিছু নেই। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান খোস্ত, কুনার ও পাকটিকা প্রদেশে বিমান ও বোমা হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফকে প্রশ্ন করা হলে, পাকিস্তান কি হামলার বিষয়টি অস্বীকার করছে—তিনি বলেন, পাকিস্তান কখনো বেসামরিক লোকদের লক্ষ্য করে না। তিনি দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী সুশৃঙ্খল ও নিয়ম মেনে চলে, আর তালেবানদের মতো ‘উগ্র গোষ্ঠী নয়’।

প্রতিরক্ষামন্ত্রী জানান, তালেবানরা এখন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাই তাদের থেকে আর ভালো কিছু আশা করতে পারে না পাকিস্তান। তিনি বলেন, তুরস্ক, ইরান ও কাতারসহ অনেক দেশই আঞ্চলিক শান্তির জন্য কাজ করছে, যা সবারই উপকারে আসবে।

আসিফ আরও বলেন, তালেবান চাইলে ভারতের সঙ্গে বাণিজ্য করতে পারে—এ নিয়ে পাকিস্তানের কোনো আপত্তি নেই। তবে আফগানিস্তান সফরের পরও তিনি তালেবান সরকারের আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন দেখেননি।

তার মতে, নিজেদের নীতির কারণে আফগান তালেবানরা তাদের দেশকেই ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। সময়ের সঙ্গে প্রতিবেশী দেশগুলো বাধ্য হয়ে শান্তির জন্য হস্তক্ষেপ করবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে মঙ্গলবার আফগানিস্তানের তিনটি প্রদেশে হামলার অভিযোগ ওঠে, যা তালেবান পাকিস্তানের ওপর চাপিয়েছে। দুই দেশের মধ্যে গত কয়েক মাস ধরেই সীমান্ত উত্তেজনা চলমান রয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

আফগান তালেবানের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Update Time : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫