Dhaka ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে ‘চরম আঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৮৬ Time View

ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালানো হলে তেহরানে কঠোর সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন।

ট্রাম্প বলেন, ইরান বর্তমানে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এমন সব শহর দখল করে নিচ্ছে যা কল্পনা করাও কঠিন ছিল। তিনি সতর্ক করে বলেন, “যদি তারা অতীতের মতো বিক্ষোভকারীদের হত্যা শুরু করে, তবে আমরা এতে জড়িত হতে বাধ্য হব। এর অর্থ হলো সেখানে খুব বড় ধরনের আঘাত করা।” তবে তিনি ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতি চান না বলেও উল্লেখ করেন।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, গত ১৩ দিন ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে।

ইরানের এই উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি নিন্দা জানিয়েছে এবং তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর হলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। তেহরানের চলমান এই অবস্থাকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, জনগণ তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে শুরু করেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বিক্ষোভকারীদের হত্যা করলে ইরানে ‘চরম আঘাতের’ হুঁশিয়ারি ট্রাম্পের

Update Time : ০৮:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬