Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইউরোপকে ‘দুর্বল’ বললেন ট্রাম্প, ইউক্রেন ইস্যুতে সমর্থন কমানোর ইঙ্গিত

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭১ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ এবং ইউরোপীয় নেতাদের ‘দুর্বল’ বলে তীব্র সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন কমাতে পারে। বুধবার (১০ ডিসেম্বর) বিবিসি এ তথ্য জানায়।

পলিটিকোকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর জবাব

ট্রাম্পের মন্তব্যের জবাবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, তিনি ইউরোপে দুর্বলতা নয়, বরং শক্তি দেখেছেন। কিয়েভের জন্য প্রতিরক্ষা বিনিয়োগ ও তহবিল বাড়ানোর বিষয়ও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দুইজন প্রেসিডেন্ট—ট্রাম্প ও ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি—শান্তির জন্য কাজ করছেন। কিন্তু পুতিন বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করছেন।

শান্তি চুক্তির জন্য ট্রাম্পের চাপ

ট্রাম্প জেলেনস্কিকে শান্তি চুক্তিতে রাজি হতে চাপ দিয়ে যাচ্ছেন। তিনি পরামর্শ দিচ্ছেন, ইউক্রেন কিছু অঞ্চল মস্কোর কাছে ছেড়ে দিলে আলোচনা এগোতে পারে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে।

তবে মঙ্গলবার রাতে এক্স (X) এ ভিন্ন বার্তা দেন জেলেনস্কি। তিনি জানান, ইউক্রেন ও ইউরোপ যুদ্ধ শেষের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এসব পরিকল্পনা আরও উন্নত করা হয়েছে এবং বুধবার যুক্তরাষ্ট্রে জমা দেওয়ার কথা।

ইউরোপের নেতাদের বৈঠকের পর ট্রাম্পের সমালোচনা

ইউক্রেন যুদ্ধ থামাতে যৌথ কৌশল নিয়ে আলোচনা করতে ইউরোপীয় নেতারা লন্ডনে একত্রিত হওয়ার একদিন পরই ট্রাম্প এসব সমালোচনা করেন।

তিনি বলেন, “ইউরোপ শুধু কথা বলে, কাজ করে না। তাই যুদ্ধ চলতেই থাকে।”

শান্তি আলোচনায় অগ্রগতি নেই

মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা চালালেও এখনো কোনো চুক্তি হয়নি।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ইউরোপকে ‘দুর্বল’ বললেন ট্রাম্প, ইউক্রেন ইস্যুতে সমর্থন কমানোর ইঙ্গিত

Update Time : ০৭:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫