Dhaka ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গণমাধ্যমের উন্নয়নে ইতিবাচক পরিকল্পনা নেওয়া হবে: ফখরুল

সাংবাদিকদের বিভক্তি থাকায় তারা নিজেরাই অনেক সময় রাজনীতিকদের নিয়ন্ত্রণে চলে যান—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগের সময়গুলোতে গণমাধ্যম নিজেরাই উদ্যোগ নিয়ে ‘ফ্যাসিবাদকে রক্ষা’ করেছে। তার মতে, রাষ্ট্রের কাঠামো কেমন হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংস্কারকে মন থেকে গ্রহণ না করলে কোনো পরিবর্তন কার্যকর হয় না।

ফখরুল আরও জানান, ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের উন্নয়নে ইতিবাচক পরিকল্পনা নেওয়া হবে।

সভায় জামায়াত বাংলাদেশের পক্ষে সংবাদ প্রচারের আহ্বান জানায়। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণমাধ্যম কার্যালয়ের ভেতরে থাকা রাজনৈতিক প্রভাব দূর করতে হবে।

অন্তর্বর্তী সরকারের বড় লক্ষ্য ছিল গণমাধ্যমে সংস্কার আনা। চার মাস আলোচনা শেষে কমিশনের যে সুপারিশ এসেছে, তা নিয়ে বিভিন্ন পক্ষ মতামত দিচ্ছে। সে ধারাবাহিকতায় চীন মৈত্রী কেন্দ্রের এই মতবিনিময় সভায় রাজনৈতিক নেতারা পূর্বের পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের সমালোচনা করেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গণমাধ্যমের উন্নয়নে ইতিবাচক পরিকল্পনা নেওয়া হবে: ফখরুল

Update Time : ০৬:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫