Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্পের

||বিএন আহাম্মেদ || মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত খুব দ্রুতই সমাধান করা হবে। রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে “মহান মানুষ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি তাদের দুজনকেই ভালোভাবে চিনি। আমরা খুব দ্রুত এই সংঘাতের অবসান ঘটাব।”

সম্প্রতি সন্ত্রাসবাদের অভিযোগে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তে পাল্টাপাল্টি সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা এবং ২০০ জন তালেবান যোদ্ধা ও তাদের সহযোগী নিহত হয়। পরে দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়, যার প্রথম ধাপে একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন হয় এবং শনিবার (২৫ অক্টোবর) দ্বিতীয় ধাপের আলোচনা অনুষ্ঠিত হয়।

ট্রাম্প বলেন, “আমার প্রশাসন এখন পর্যন্ত আটটি যুদ্ধ বন্ধ করেছে, আর মাত্র একটি বাকি আছে। পাকিস্তান ও আফগানিস্তান ইতোমধ্যে আলোচনা শুরু করেছে, আমি চাই এটি দ্রুত শেষ হোক।”

তিনি আরও যোগ করেন, “বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কাজ আমি গর্বের সঙ্গে করছি। এটি এমন কিছু যা আমি ভালোভাবে করতে পারি।”

এ ছাড়া ট্রাম্প স্মরণ করিয়ে দেন, এর আগে তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি এবং ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। গাজার যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়তার জন্য তিনি শেহবাজ শরিফ ও আসিম মুনির উভয়কেই ধন্যবাদ জানান।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর দূরদর্শী ভূমিকা শান্তি প্রতিষ্ঠায় অনুকরণীয়। পাকিস্তান ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করছে বলেও জানান তিনি।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্পের

Update Time : ০৭:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫