Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাগেরহাটে চারটি আসনই থাকবে, ইসির সিদ্ধান্ত বাতিল করল হাইকোর্ট

||বিএন আহাম্মেদ || বাগেরহাট জেলার সংসদীয় আসন চারটি অপরিবর্তিত থাকবে বলে হাইকোর্ট রায় দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্তে আসন সংখ্যা চার থেকে তিনে কমিয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। সোমবার (১০ নভেম্বর) হাইকোর্ট এই আদেশ দেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট জানতে চেয়ে রুল জারি করেছিলেন—বাগেরহাটে চারটি আসন কেন বজায় থাকবে না এবং ইসির গেজেটে আসন কমানোর সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন।

বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন আসন কমানোর প্রতিবাদে দুটি রিট করে। রিটে সরকার ও নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই ইসি প্রস্তাব দেয় বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার। এতে স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো একজোট হয়ে আন্দোলনে নামে। তাদের দাবি, ইসি জনগণের মতামত নেননি এবং আসন পুনর্বিন্যাস যথাযথ হয়নি।

এরপরও ইসি ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে তিনটি আসন নির্ধারণ করে। এর বিরুদ্ধে স্থানীয় সংগঠনগুলো হরতাল, অবরোধসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে আসছিল।

চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ ছিল সদর-চিতলমারী-মোল্লাহাট, বাগেরহাট-২ ছিল ফকিরহাট-রামপাল-মোংলা এবং বাগেরহাট-৩ ছিল কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা। তবে ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি আসনই ছিল, যা এবার আবার বহাল রাখার নির্দেশ দিল হাইকোর্ট।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বাগেরহাটে চারটি আসনই থাকবে, ইসির সিদ্ধান্ত বাতিল করল হাইকোর্ট

Update Time : ০৬:১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫