Dhaka ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে এবার মুখ খুললো উত্তর কোরিয়া

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৯১ Time View

ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কেসিএনএ-কে বলেন, ‘এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত এবং নৃশংস স্বভাবের আরেকটি স্পষ্ট উদাহরণ।’ তবে এ বিষয়ে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে, ভেনেজুয়েলার জনগণ ও দেশটির নির্বাচিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে ইরান। রোববার (৪ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্তোর সঙ্গে এক ফোনালাপে তেহরানের সংহতির কথা জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আরাঘচি ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘মার্কিন সামরিক আগ্রাসন’ এবং দেশটির ‘বৈধ প্রেসিডেন্ট ও তার স্ত্রীর অপহরণ’-এর তীব্র নিন্দা জানিয়েছেন। ইরান এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ’ এবং সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র রাতভর অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। ট্রাম্প আরও জানান, আপাতত যুক্তরাষ্ট্র দেশটির নিয়ন্ত্রণ নেবে এবং প্রয়োজনে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে। এই ঘটনার পর ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে এবার মুখ খুললো উত্তর কোরিয়া

Update Time : ০৬:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬