Dhaka ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

মেক্সিকোর দোকানে ভয়াবহ আগুনে ২৩ জনের মৃত্যু

||বিএন আহাম্মেদ ||মেক্সিকোর হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) শহরের কেন্দ্রস্থলে এই দুর্ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সময় এমন মর্মান্তিক ঘটনায় পুরো দেশ শোকাহত।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো জানিয়েছেন, আগুন লাগার কারণ জানতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলেও তিনি জানান। রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস বলেন, ফরেনসিক রিপোর্টে দেখা গেছে—বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক্স (টুইটার)-এ শোকবার্তায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি বিশেষ দল পাঠানোর নির্দেশ দেন।

উদ্ধারকাজে সোনোরা রেডক্রসের ৪০ জন সদস্য ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়, যদিও স্থানীয় সংবাদমাধ্যম বলছে—বৈদ্যুতিক ত্রুটিই হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর দোকানটি কোনো হামলার লক্ষ্য ছিল না। ঘটনাস্থলে বিস্ফোরণ হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

মেক্সিকোর দোকানে ভয়াবহ আগুনে ২৩ জনের মৃত্যু

Update Time : ০৬:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫