Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে’, হুঁশিয়ারি ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২১১ Time View

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী ‘ঠিকভাবে কাজ না করেন’, তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও ‘চড়া মূল্য’ দিতে হতে পারে। সম্প্রতি ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ভেনেজুয়েলার তেল ও প্রাকৃতিক সম্পদে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ প্রবেশাধিকার’ প্রয়োজন। তিনি দ্বিতীয় দফা হামলার হুমকি দিয়ে বলেন, “যারা ভেনেজুয়েলায় নতুন করে দায়িত্ব নিয়েছে, আমরা তাদের ওপর নজর রাখছি। প্রয়োজনে পুনরায় হামলার সব প্রস্তুতি আমাদের রয়েছে।”

ট্রাম্পের এই হুমকির পরিধি কেবল ভেনেজুয়েলাতেই সীমাবদ্ধ থাকেনি। তিনি গ্রিনল্যান্ড, কিউবা, কলম্বিয়া এবং মেক্সিকো নিয়েও আগ্রাসী মন্তব্য করেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের গ্রিনল্যান্ড দরকার।” কিউবা সম্পর্কে তার মন্তব্য—ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হলে দেশটি এমনিতেই ভেঙে পড়বে। এছাড়া কলম্বিয়া ও মেক্সিকোর সরকারকেও ‘সঠিক পথে’ আসার জন্য সতর্ক করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন বাহিনী কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মাদুরো সরকারের পতনের পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী দায়িত্ব গ্রহণ করে ওয়াশিংটনের সঙ্গে ‘সম্মানজনক’ সম্পর্কের আহ্বান জানালেও, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে।

কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলায় এই অভিযান এবং ট্রাম্পের শাসন পরিবর্তনের এই নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ও খোদ যুক্তরাষ্ট্রে আইনি বৈধতার প্রশ্ন উঠেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে’, হুঁশিয়ারি ট্রাম্পের

Update Time : ০৭:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬