Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আমেরিকা বিশ্ব ব্যবস্থা ধ্বংস করছে’, ট্রাম্পের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট

  • Reporter Name
  • Update Time : ০৬:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২০১ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বর্তমান স্থিতিশীল বিশ্ব ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বিশ্বকে ‘লুটেরাদের আড্ডায়’ পরিণত হতে না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটে এই প্রতিক্রিয়া জানালেন জার্মান প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার তেলভাণ্ডারের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং গ্রিনল্যান্ড দখলের মতো ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাগুলোকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন তিনি।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করার দম্ভোক্তি করে বলেন, সামরিক অভিযানের ক্ষেত্রে তাঁর নিজস্ব নীতিই শেষ কথা, কোনো আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। ট্রাম্পের এমন মন্তব্যের পর বার্লিন থেকে কড়া প্রতিবাদ জানিয়ে স্টাইনমায়ার বলেন, বিশ্বব্যাপী গণতন্ত্র এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণের শিকার।

জার্মান প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বিধিব্যবস্থা ভেঙে পড়লে ক্ষমতাশালীরা নীতিহীনভাবে যা খুশি দখল করে নেবে। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী ভূমিকার কারণে বিশ্বে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

আমেরিকা বিশ্ব ব্যবস্থা ধ্বংস করছে’, ট্রাম্পের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট

Update Time : ০৬:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬