Dhaka ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আসন সমঝোতায় জামায়াত ও ইসলামী আন্দোলনের দূরত্ব কমছে

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৯১ Time View

নির্বাচনে আসন বণ্টন এবং জোটে নতুন দল অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন নিরসনের পথে। ১১ দলীয় জোটের বৃহত্তর স্বার্থে দুই দলই এখন একে অপরকে ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। দল দুটির শীর্ষ নেতারা আশা করছেন, দ্রুতই ৩০০ আসনে জোটের একক প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হবে।

সম্প্রতি আসন ভাগাভাগি ও একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে জোটের ভেতরে সংশয় দেখা দিয়েছিল। বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জামায়াতের প্রতি কিছু অভিযোগ তোলা হলে রাজনৈতিক মহলে জোটের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে সব ভেদাভেদ ভুলে জোটবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম এ বিষয়ে বলেন, “জনগণ ও রাজনৈতিক দল—সবাই ঐক্য চায়। যেহেতু জনআকাঙ্ক্ষা রয়েছে, তাই ইনশাআল্লাহ জোট ভাঙবে না। দ্রুতই বিদ্যমান সমস্যার সমাধান হবে।” তিনি আরও জানান, অতীতের তিক্ততা ভুলে ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকতে হবে যা ঐক্যে ফাটল ধরায়।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমাদের মূল লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়া। তাই প্রার্থীর সংখ্যার চেয়ে যোগ্য ও বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এমন প্রার্থীকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাই ছাড় দিয়ে হলেও ঐক্য ধরে রাখতে বদ্ধপরিকর এবং কেউ ‘বড় ভাই’ সুলভ আচরণ করছে না।”

দল দুটির নীতিনির্ধারকরা মনে করছেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে ১১ দলীয় জোট আসন্ন জাতীয় নির্বাচনে চমকপ্রদ ফলাফল অর্জন করতে সক্ষম হবে। খুব শিগগিরই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

আসন সমঝোতায় জামায়াত ও ইসলামী আন্দোলনের দূরত্ব কমছে

Update Time : ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬