Dhaka ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইমরান খান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: আইএসপিআর মহাপরিচালক

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৬৫ Time View

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি পিটিআই নেতা ইমরান খান দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ইমরান খান কারাগার থেকে এক্স-এ পোস্ট দিয়ে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মানসিকভাবে অস্থিতিশীল’ বলে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সেনাপ্রধানের নির্দেশে তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে ভিত্তিহীন মামলায় কারাগারে রাখা হয়েছে এবং তাদের ওপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে। মুনিরের নীতি পাকিস্তানকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ইমরানের এই বক্তব্যের জবাবে আইএসপিআর মহাপরিচালক বলেন, নাম না নিলেও একটি রাজনৈতিক ব্যক্তিত্ব বিদেশি শক্তির সঙ্গে মিলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, দেশে অস্থিরতা উসকে দিচ্ছেন এবং নিয়মিত সেনাবাহিনীকে আক্রমণ করছেন। তিনি বলেন, ওই ব্যক্তির ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও অহং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও প্রশ্ন তোলেন, কোন আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির সঙ্গে সহজে দেখা করা হয়? দেখা হলেই তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন বয়ান ছড়িয়ে দেন।

চৌধুরী সতর্ক করে বলেন, সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখা উচিত। জনগণ ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। রাজনৈতিক নেতাদের প্রতি সম্মান থাকলেও কাউকে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উসকাতে দেওয়া হবে না।

তথ্যসূত্র: জিও নিউজ

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ইমরান খান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: আইএসপিআর মহাপরিচালক

Update Time : ০৩:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫