Dhaka ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ৮ আইআরজিসি সদস্য নিহত

  • Reporter Name
  • Update Time : ০৬:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৫০ Time View

ইরানে সরকারবিরোধী আন্দোলন আরও সহিংস হয়ে উঠেছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর কেরমানশাহতে বিক্ষোভকারীদের হামলায় সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তত ৮ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন তেহরান ছাপিয়ে কারাজ, ইসফাহান ও শিরাজসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও এখন তা সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৬২ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৪৮ জন সাধারণ বিক্ষোভকারী। এছাড়া প্রায় ১ হাজার ২০০ মানুষকে আটক করা হয়েছে।

সহিংসতা দমনে ইরান সরকার প্রতিটি পরিবারকে মাসিক ৭ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। অন্যদিকে, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।

ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আন্দোলনকারীদের ‘সশস্ত্র নাশকতাকারী’ হিসেবে অভিহিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোও ইঙ্গিত দিয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো সময় দেশজুড়ে বড় ধরনের অভিযান শুরু হতে পারে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ৮ আইআরজিসি সদস্য নিহত

Update Time : ০৬:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬