Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ৩৫, আহত ১৩০ ছাড়িয়েছে

ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহার পর এবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে চালানো ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন অন্তত ১৩১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে চালানো হামলায় সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের আল-হাজম শহরের একটি সরকারি দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুথি সম্প্রদায়ের গণমাধ্যম আল-মাসিরাহ টিভি দাবি করেছে, এই হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিহত করতে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেন এবং সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেন। এতে কিছু ইসরায়েলি বিমান আগেই পিছু হটতে বাধ্য হয় বলে দাবি তার।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির আবাসিক এলাকা, একটি মেডিকেল সেন্টার এবং আল-জাওফের সরকারি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন দমকল ও উদ্ধারকর্মীরা। পাশাপাশি, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ৩৫, আহত ১৩০ ছাড়িয়েছে

Update Time : ০৯:৩৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫