Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

‘একটি ফুল নয়, বহু ফুল নিয়ে সমাজে থাকতে চাই’—নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৯ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারা এমন একটি সমাজ চান যেখানে শুধু এক দলের মত নয়, বহু মত ও চিন্তা জায়গা পাবে। তার ভাষায়, “আমরা একটি ফুল নয়, শত ফুল নিয়ে সমাজে বসবাস করতে চাই।”

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল আদালতের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে। তার দাবি, “ছোট দলগুলোকে সামান্য সিটের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে।”

নাসীরুদ্দীন আরও বলেন, যখন রাজনৈতিকভাবে সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে, তখন কিছু দল এখন আদালতের আশ্রয় নিয়ে সংস্কারের পথে বাধা দিচ্ছে। তিনি মনে করেন, গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে এমন প্রশ্ন থাকতে হবে যা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়। শুধু সরকারের দুটি মন্ত্রণালয় দিয়ে গণভোট প্রচার করলে হবে না, জনগণকে যুক্ত করতে হবে।

নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটময়। খালেদা জিয়ার অসুস্থতা এবং সামগ্রিক অস্থিরতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার। সংকট কাটলে তফসিল ঘোষণা করলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে, বেগম জিয়ার প্রতি মানুষের আবেগ কেবল বিএনপিকেন্দ্রিক নয়—এটি সারাদেশের মানুষের অনুভূতি।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

‘একটি ফুল নয়, বহু ফুল নিয়ে সমাজে থাকতে চাই’—নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ০৪:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫