Dhaka ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা: রিজভী

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩৯ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, খালেদা জিয়া দেশ, জনগণ এবং স্বাধীনতার প্রশ্নে কখনো আপস করেননি—এ কারণেই জনগণের ভালোবাসা তিনি পেয়েছেন এবং তা এখনও দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে অনেক সময় দেশের স্বার্থে খালেদা জিয়াকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে কোনো ধরনের রক্তপাত ঠেকাতে তিনি সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের পথ তৈরি করেছিলেন।

রিজভীর অভিযোগ, যারা সহিংসতার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তারাই পরে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছে। জনগণের প্রতি আস্থা না রেখে নিজের মত অনুযায়ী দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, খালেদা জিয়ার অসুস্থতার জন্যও দায়ী শেখ হাসিনা।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, জনগণের কষ্ট হয় এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে জনস্বার্থে কাজ করতে হবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা: রিজভী

Update Time : ০৪:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫