Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

গণভোট ও নির্বাচনের দাবিতে ইসলামি আট দলের সাত দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াতসহ ইসলামি আট দল নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তারা জানায়, ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ছাড়া দেশের সাতটি বিভাগে সমাবেশ করবে।

বুধবার সন্ধ্যায় পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলটির নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।

তিনি আরও জানান, গণভোটে “হ্যাঁ” ভোট নিশ্চিত করতে আট দল দেশব্যাপী প্রচারণা চালাবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, অতীতের অপরাধের তুলনায় কয়েকজনের ফাঁসি খুবই কম বিচার। তিনি ইঙ্গিত দেন যে আট দল আরও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জোট সম্প্রসারণ করতে পারে। তাদের লক্ষ‌্য, সমঝোতার ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া। তিনি আরও সন্দেহ প্রকাশ করেন—সরকার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে কিনা।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

গণভোট ও নির্বাচনের দাবিতে ইসলামি আট দলের সাত দিনের কর্মসূচি ঘোষণা

Update Time : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫