
||রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি||
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়েছে।
এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচন করবেন রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আলিম আরিফ,সহ-সাধারণ সম্পাদক পদে (এজিএস) মাসুদ রানা।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদকে নূর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদকে ইব্রাহীম খলিল,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকে সুখীমন,স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে নূর মোহাম্মদ,আইন ও মানবাধিকার সম্পাদকে হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে নওশীন জয়া
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকে নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদকে জারজিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদকে তৌহিদুল ইসলাম,সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদকে মোস্তাফিজুর রহমান,পাঠাগার ও সেমিনার সম্পাদকে মো. সোহাগ আহমেদ।
নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন, শান্তা আক্তার,সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরীন,আকিব হাসান,হাফেজ কাজী আরিফ,মো. মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক।
বিএন আহাম্মেদ 















