Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ববি ছাত্রদলের নেতৃত্ব আসছে সভাপতি মোশাররফ সাধারণ সম্পাদক শান্ত

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৮৮ Time View

||আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিবেদক||

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনিত হয়েছেন মো. মিজানুর রহমান। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচিত অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলে। মোট ২৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৩৯ জন। এর মধ্যে ২টি ভোট অনলাইনে গ্রহণ করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- তিন পদে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

মো. মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. মিজানুর রহমান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভোট গণনা ২টায় শুরু হয় এবং ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

সভাপতি পদে মো. মোশাররফ হোসেন পেয়েছেন ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পেয়েছে ৮৬ ভোট। সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত পেয়েছেন ১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইত্তেসাফ আর রাফি ১০৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মিজানুর রহমান পেয়েছেন ১৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পেয়েছেন ৭১ ভোট।

নির্বাচন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. রেজা শরীফ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কাউন্সিলের মধ্যদিয়ে কমিটি গঠিত হয়েছে। নির্বাচন সম্পূর্ন নিরপেক্ষ ও সচ্ছ ভাবে অনুষ্ঠিত হইছে। নতুন নেতৃত্বে যারা আসছে আশা করব তারা সুন্দরভাবে শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধান নির্বাচন কমিশনার মো. নিজাম উদ্দিন বলেন, ‘আজকের এই নির্বাচন ছাত্ররাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদযাপন করতে হবে। আমরা চাইলেই এই কমিটি ঢাকায় বসে দিতে পারতাম। তবে দেশনেতার নির্দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন করেছি।’

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ববি ছাত্রদলের নেতৃত্ব আসছে সভাপতি মোশাররফ সাধারণ সম্পাদক শান্ত

Update Time : ০১:০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫