Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জাতিসংঘে ফিলিস্তিনের জন্য ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্ব শেষ করার আহ্বান পাস

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১০৯ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্ব শেষ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান’ শীর্ষক প্রস্তাবটি পাস হয়। খবর আনাদোলু এজেন্সি।

জিবুতি, জর্ডান, মৌরিতানিয়া, কাতার, সেনেগাল ও ফিলিস্তিন যৌথভাবে প্রস্তাব উত্থাপন করে। ভোটাভুটিতে ১৫১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে মাত্র ১১টি দেশ। ১১টি দেশ ভোটে অংশ নেয়নি।

প্রস্তাবে জাতিসংঘের দায়িত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসরাইলকে বসতি স্থাপন বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন মানতে বলা হয়েছে।

তবে ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে। বুধবার (৩ ডিসেম্বর) গাজার জেইতুন এলাকায় দুই শিশু নিহত হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা ৭০,১১৭ জনে পৌঁছেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ১,৭০,৯৯৯।

ওই সঙ্গে পশ্চিম তীরের তুবাস ও জেনিনের কাবাতিয়ায় ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার গুলি চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যাজুড়ে গোলার্দ্ধ শোনা গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত দুই বছরে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল কমপক্ষে ১,০৮৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং হাজার হাজারকে আটক করেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জাতিসংঘে ফিলিস্তিনের জন্য ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্ব শেষ করার আহ্বান পাস

Update Time : ০৪:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫