Dhaka ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জাতীয় পার্টিকে নিয়ে ‘দ্বিমুখী রাজনীতি’ চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৮২ Time View

জাতীয় পার্টিকে ঘিরে রাজনৈতিক অবস্থানে বিএনপি ও জামায়াতকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এনসিপি যেভাবে জাতীয় পার্টির বিষয়ে অবস্থান নিয়েছে, অন্য দলগুলোকেও একই রকম অবস্থান নিতে হবে। ‘জাতীয় পার্টিকে নিয়ে কুসুম কুসুম প্রেম চলবে না,’ বলেও সতর্ক করেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ বাংলাদেশি প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম বনাম এন্টি-ইসলাম’ ধরনের রাজনীতি চলছে। তিনি বলেন, ৯০ শতাংশ মুসলমানের এই দেশে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সুযোগ নেই। তবে এনসিপি আবার ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতিও চায় না।

দেশের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে অনেকেই কথা বলছেন। স্বাধীন দেশে নিরাপত্তাহীনতার কারণ কী—তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।

খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য তিনি শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করেন। বিএনপির উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার পথ বেগম খালেদা জিয়া দেখিয়েছেন। তাই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধরে রাখতে হলে তাদের দেখানো পথেই চলতে হবে; ভারত, বিদেশি শক্তি কিংবা জাতীয় পার্টির নির্দেশনায় নয়।

এনসিপির সাংগঠনিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হলেও এখনো প্রয়োজনীয় সংস্কারে এগোয়নি। আর জামায়াতকে তিনি ‘রেভল্যুশনারি দল’ হিসেবে উল্লেখ করলেও তাদের কিছু ইতিবাচক কাজের কথা স্বীকার করেন।

তিনি আরও জানান, এনসিপির মনোনয়ন প্রক্রিয়া চলছে এবং দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ মনোনয়ন পাবে না।

ড. আসিফ নজরুলের প্রশংসা করে নাসীরুদ্দীন বলেন, প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় অতীতের সব সমালোচনা তিনি তুলে নিয়েছেন। তিনি চান প্রবাসী বন্দিদের দেশে ফেরাকে জাতীয়ভাবে উদ্‌যাপন করা হোক এবং তাদের পরিবারের দায়িত্বও সরকার গ্রহণ করুক।

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, আমিরাত থেকে দেশে ফেরা কারাবন্দি ‘জুলাই যোদ্ধাদের’ সংবর্ধনা দেবে এনসিপি। তিনি অভিযোগ করেন, এসব বন্দি পরিবারের সঙ্গে সরকারের আচরণ ছিল অসহযোগিতামূলক এবং সরকারকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জাতীয় পার্টিকে নিয়ে ‘দ্বিমুখী রাজনীতি’ চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ০৯:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫