Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জামায়াত সরকার গঠন করলে বিষ খাব: ফজলুর রহমানের

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন, যদি জামায়াত এই আসনে জয়ী হয় এবং ভবিষ্যতে সরকার গঠন করতে পারে, তাহলে তিনি ‘বিষ খাবেন’। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হাত তুললেও রাজাকারের পক্ষের কেউ হাত তোলে না। “তারপরও তারা ভাবে নির্বাচনে জিতে সরকার করবে! ইটনা–মিঠামইন–অষ্টগ্রামে তারা পাস করলে… আমি বিষ খাব,”—এভাবেই হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যে ফজলুর রহমান আরও দাবি করেন, জামায়াত আজ জীবিত আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দয়ায়। তিনি বলেন, “২০০১ সালে তারা খালেদা জিয়ার পায়ে ধরে বাঁচানোর আবেদন করেছিল। এখন আবার বিএনপিকে চাঁদাবাজ, চোর-বাটপার বলে। এরা অকৃতজ্ঞ, মুনাফেক।”

নিজেকে ‘আদর্শিক লড়াইয়ের প্রার্থী’ বলে উল্লেখ করে তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং বিএনপি নেতৃত্বের সমর্থকদের কাছেই ভোট চান। ধর্ম তার কাছে কোনো বিষয় নয়। “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাইয়ের কাছেই আমি ভোট চাই। স্বাধীনতার লক্ষ্য ছিল একটি ধর্মনিরপেক্ষ দেশ গড়া,”—যোগ করেন তিনি।

সমাবেশে তার স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জামায়াত সরকার গঠন করলে বিষ খাব: ফজলুর রহমানের

Update Time : ০১:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫