Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জিয়া-তারেকের ছবি নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে: এনসিপির ব্যাখ্যা

নির্বাচনী প্রচারণায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি জানানো হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বিষয়টি পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, তারা কোনো ব্যক্তিকে আক্রমণ বা বিরোধিতা করেনি; তারা শুধু নির্বাচন আচরণবিধির সঠিক প্রয়োগের কথা বলেছে।

বুধবার নির্বাচন কমিশনে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিভিন্ন সংবাদমাধ্যম শিরোনামে এ বিষয়টি ভুলভাবে তুলে ধরে বলে এনসিপি দাবি করে।

দলের যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, তারা আচরণবিধির ৭(চ) ধারার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ধারায় বলা হয়েছে, একজন প্রার্থী কেবল তার বর্তমান দলীয় প্রধানের ছবিই ব্যবহার করতে পারবেন এবং সেটিও নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে।

তিনি জানান, বিএনপির ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে নিয়ম অনুযায়ী কেবল খালেদা জিয়ার ছবি ব্যবহার করা উচিত। কিন্তু এই নিয়ম অনেকেই মানছেন না, তাই বিষয়টি তারা কমিশনের নজরে এনেছেন। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে মন্তব্য নয়—বরং সব দলের জন্যই প্রযোজ্য নিয়মের কথা স্মরণ করিয়ে দেওয়া।

এনসিপি প্রতিক্রিয়া জানায়, ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর শিরোনাম যেন জনমনে ভুল ধারণা না তৈরি করে, সে বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকা উচিত।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জিয়া-তারেকের ছবি নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে: এনসিপির ব্যাখ্যা

Update Time : ০৫:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫