Dhaka ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

জুলাইযোদ্ধা সুরভীর জামিন, তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১০৬ Time View

জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত সুরভীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর জেলা জজ আদালত-১ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে রিমান্ড আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন ও জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে সন্তুষ্ট হয়ে সুরভীকে জামিন দেন।

শুনানি চলাকালে সুরভীর বয়স নিয়ে তদন্ত কর্মকর্তার দেওয়া তথ্যে অসঙ্গতি পাওয়ায় আদালত ক্ষোভ প্রকাশ করেন এবং কেন ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, তার ব্যাখ্যা চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করেন।

এর আগে সুরভীর রিমান্ডের খবর ছড়িয়ে পড়লে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে রিমান্ড বাতিলের দাবি জানান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

জুলাইযোদ্ধা সুরভীর জামিন, তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

Update Time : ০৮:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬