
জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ বুধবার শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ।
গত ৪ ডিসেম্বর আদালত অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
একই মামলায় জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানির অভিযোগসহ মোট পাঁচটি অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধেও আজ শুনানি হবে। ইতোমধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আবু সাঈদ হত্যা মামলায় আজ ২৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা। এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
Reporter Name 















