Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান : ফজলে এলাহী

||বিএন আহাম্মেদ || বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে। সেখানে চলছে সংস্কার কাজ—ঘরের ভেতর প্রস্তুতি, বাইরে নতুন রং, নিরাপত্তার জন্য সীমানায় কাঁটাতারের বেড়া।

এদিকে, দেশে ফিরে যেখানে তিনি অফিস করবেন—গুলশান-২ এর ৮৬ নম্বর রোডে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও জোরেশোরে চলছে সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ।

ফজলে এলাহী জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক–দুদিনের মধ্যেই ১৭ বছর পর ঢাকায় আসবেন তারেক রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক ঝুঁকি বিবেচনায় তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, চলতি মাসে তারেক রহমানের ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা পিছিয়ে দিয়েছেন। এখন নির্বাচনের পর ওমরাহ করবেন তিনি।

সম্প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই অস্ত্রের লাইসেন্স কার্যক্রমও শেষ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন তারেক রহমান।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান : ফজলে এলাহী

Update Time : ০৯:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫