
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। তিনি জানান, বাকি আসনগুলোর প্রার্থী পরে জানানো হবে এবং কিছু আসন শরিকদের জন্য ছাড় দেওয়া হবে।
বিএনপির হাইকমান্ড জানায়, ঢাকার ২০টি আসনে মনোনয়ন পেতে অর্ধশতাধিক প্রার্থী মাঠে ছিলেন। জনমত জরিপে যিনি এগিয়ে আছেন তাকে প্রার্থী করা হয়েছে। তালিকায় যেমন দীর্ঘদিনের অভিজ্ঞ নেতারা আছেন, তেমনি নতুন প্রজন্মের নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি রাজধানীতে শক্ত অবস্থান তৈরি ও ভোটে প্রত্যাবর্তনের সংকেত।
ঢাকার ১৩টি আসনে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে:
ঢাকা-১: খন্দকার আবু আশফাক
ঢাকা-২: আমানউল্লাহ আমান
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
ঢাকা-৫: নবী উল্লাহ নবী
ঢাকা-৬: ইশরাক হোসেন
ঢাকা-৮: মির্জা আব্বাস
ঢাকা-১১: এম এ কাইয়ুম
ঢাকা-১২: সাইফুল আলম নীরব
ঢাকা-১৪: সানজিদা তুলি
ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
ঢাকা-১৬: আমিনুল হক
ঢাকা-১৯: ডা. দেওয়ান মো. সালাউদ্দিন
ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০—এই সাতটি আসনে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। দলীয় সূত্র বলছে, এসব আসনে এখনও আলোচনা চলছে।
বিএনপি আশা করছে—রাজধানীতে এই অভিজ্ঞ মুখ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচনে তারা শক্ত অবস্থান নিতে পারবে।
বিএন আহাম্মেদ 











