Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

তাসনিম জারার পদত্যাগের পর এনসিপি নেত্রীদের ভিন্নধর্মী ফেসবুক পোস্ট

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২২৮ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর দলটির ভেতরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। জারার এই সিদ্ধান্তের পরপরই এনসিপির শীর্ষ তিন নারী নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে পোস্ট দিয়েছেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার পোস্টে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’ অন্যদিকে, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম নীতির প্রশ্নে অনড় থাকার বার্তা দিয়ে লিখেছেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট…।’

তবে সবচেয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন দলের ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু। তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে লিখেছেন, ‘এই জুলাই এমনি এমনি আসেনি। নাহিদ ইসলামের ত্যাগের কথা আমরা ভুলিনি। আমরা নাহিদ ইসলামের ওপর বিশ্বাস রাখি।’

উল্লেখ্য, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তাসনিম জারা দল ত্যাগের ঘোষণা দেন। তিনি এনসিপি থেকে ঢাকা-৯ আসনের মনোনয়নপ্রত্যাশী থাকলেও এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। তার এই পদত্যাগ এনসিপির অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি করলেও বাকি নেত্রীরা সামাজিক মাধ্যমে দলের প্রতি তাদের সংহতি ও লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

তাসনিম জারার পদত্যাগের পর এনসিপি নেত্রীদের ভিন্নধর্মী ফেসবুক পোস্ট

Update Time : ১১:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫