Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

নটরডেমিয়ান সোসাইটি অব জবি নির্বাহী কমিটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

||রনজিৎ চন্দ্র রায়|| জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫-২০২৬ সেশনের রোডম্যাপ প্রকাশিত হয়েছে। আগামী ১২ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা।

শুক্রবার (২৪ শে অক্টোবর) উপদেষ্টা মন্ডলীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মামুন ভূইয়া।

তিনি বলেন “নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি গঠন করে। এতে সংগঠনের সদস্য ও যারা নির্বাচনে অংশগ্রহণ করে সকলের মধ্যে এক ধরনের আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় যার মাধ্যমে অন্যান্য সংগঠনও অনুপ্রাণিত হয়।”

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে যেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ দ্বায়িত্ব পেয়েছেন ফিন্যান্স বিভাগের ২০১৫-২০১৬ সেশনের মনিরুল ইসলাম রাজন। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ই নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত।

প্রধান নির্বাচন কমিশনার জানায় এবার প্রায় ৫০০ ভোটারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দিতে পারবে শুধুমাত্র জবি ১৫ থেকে ২০ তম আবর্তনের শিক্ষার্থীবৃন্দ যারা নটরডেম কলেজ ঢাকা থেকে পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত আছে। কার্যনির্বাহী কমিটিতে অংশ নিতে পারবে জবি ২০ তম আবর্তনের সদস্যবৃন্দ।

২০২৪- ২০২৫ সেশনের কমিটির সভাপতি ছিলেন জহিরুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক তায়েবুর রহমান। উভয়ই জবি ১৫ তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

নটরডেমিয়ান সোসাইটি অব জবি নির্বাহী কমিটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

Update Time : ০৩:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫