Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

নেত্রকোনায় ধলাই নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ Time View

নেত্রকোনায় ধলাই নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ধলাই নদী দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পড়ে। প্রায় সাড়ে তিন কিলোমিটার নদীপথে নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ অবস্থায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের সার্বিক তত্ত্বাবধানে ও বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা তাহের কাসেমী, ইমাম উলামা পরিষদের হাফেজ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সকল দলের স্বেচ্ছাসেবক দল একযোগে অংশ নেয়।

পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন,

> “আমরা উদ্যোগ নিয়েছি, আর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের স্বেচ্ছাসেবক টিম দিয়ে আমাদের সহযোগিতা করছেন।”

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন,

> “এই উদ্যোগে বিনিয়োগ ছাড়াই সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। আশা করি, নদী পরিষ্কারের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :
Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

নেত্রকোনায় ধলাই নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

Update Time : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫