Dhaka ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

পাকিস্তানে ইমরান খানের তিন বোনকে পুলিশ আটক করেছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোন—আলেমা, ডা. উজমা এবং নওরীন—কে রাওয়ালপিন্ডি পুলিশ মঙ্গলবার (১৮ নভেম্বর) হেফাজতে নিয়েছে। তাদের আটক করার পর আদিয়ালা কারাগারের বাইরে ১০ ঘণ্টা ধরে চলা অবস্থান ধর্মঘট শেষ হয়। জানা গেছে, আটক হওয়ার পর তাদের চকরিতে নিয়ে যাওয়া হয়েছে।

ইমরান খানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি না পাওয়ায় তাঁর সমর্থকরা ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় পুলিশ কয়েক দফা আলোচনার চেষ্টা করলেও আলেমা অবস্থান ছাড়তে রাজি হননি এবং ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণের দাবি জানান।

রাতের দিকে প্রথমে পুরুষ কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এরপর নারী পুলিশ সদস্যরা ইমরানের তিন বোনকে আটক করে একটি ভ্যানে তুলে চকরির দিকে নিয়ে যায়। তাদের গ্রেফতারের পর অবস্থান কর্মসূচি শেষ হয়ে যায় এবং অন্যরা শান্তভাবে সরে যান।

পিটিআই এক্স-এ পোস্ট করে দাবি করেছে যে ইমরান খানের বোনেরা শান্তিপূর্ণভাবে বসে থাকা অবস্থায় পুলিশ তাদের জোর করে ধরে নিয়ে গেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

পাকিস্তানে ইমরান খানের তিন বোনকে পুলিশ আটক করেছে

Update Time : ০৫:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫