Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: প্রেস সচিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮২ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন কোনোভাবেই ঠেকানো যাবে না।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাম্প্রতিক উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় প্রশাসনকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য আগাম পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

শফিকুল আলম জানান, ঝটিকা মিছিল ও অবৈধ সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়কে বলা হয়েছে, সব ধর্মীয় নেতার সঙ্গে সমন্বয় বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে।

তিনি আরও বলেন, পরাজিত একটি মহল পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা করছে। তাই নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: প্রেস সচিব

Update Time : ০৭:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫