Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, ১৫টি ঘরে ভাঙচুর

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পরমেশ্বরদী গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১৫টি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পরমেশ্বরদী গ্রামের মান্নান মোল্যা ও ময়েনদিয়া গ্রামের সজিব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছে। এক সপ্তাহ আগে তাদের সমর্থকদের শিশুদের মধ্যে গোসল করতে গিয়ে ঝগড়া হলে উত্তেজনা আরও বেড়ে যায়।

এর ধারাবাহিকতায় সোমবার সকালে সজিব মোল্যার সমর্থকরা মান্নান মোল্যার পক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালায়। পরে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বোয়ালমারী থানার ওসি জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, ১৫টি ঘরে ভাঙচুর

Update Time : ০৬:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫