Dhaka ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১৬৭ Time View

নিজেদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনে বঙ্গোপসাগরে মধ্যম পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশাখাপত্তনম উপকূলে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস আরিঘাট’ থেকে এই ‘কে-৪’ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর আগে গত বছরের ২৯ আগস্ট ‘কে-৪’ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রটি ২.৫ টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। মূলত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্রের আদলে এটি তৈরি করা হয়েছে, যা সমুদ্রের তলদেশ থেকে ব্যবহারের উপযোগী করে পরিবর্তন করা হয়েছে। এটি বর্তমানে ভারতের অরিহন্ত-শ্রেণির সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র।

এই সফল পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের সেই হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করল, যাদের স্থল, আকাশ ও সমুদ্র—এই তিন পথেই পারমাণবিক আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে।

সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

Update Time : ০৯:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫