Dhaka ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ কাতারে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে। বাংলাদেশ সরকার এই বেআইনি ও উসকানিমূলক হামলার বিরুদ্ধে কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে।

এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, এই ঘটনা আবারও প্রমাণ করে যে, ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নীতিমালা অবহেলা করছে। এর ফলে বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও সনদের প্রতি সম্মান বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বাংলাদেশ কাতারে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে

Update Time : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫