Dhaka ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী ও প্রধান সমন্বয়ক ইসমাইল

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২০৮ Time View

দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হবেন মাহদী আমিন ও প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি নিয়মিত কাজ করবে। আজকের বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে—কীভাবে প্রার্থীদের সহযোগিতা করা হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আমরা কী ভূমিকা রাখব, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, যথাসম্ভব দ্রুত নির্বাচন আয়োজনের দাবি সবসময় বিএনপি জানিয়েছে। ক্ষমতায় যেতে এ দাবি করা হয়নি, আমরা দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। ফ্যাসিস্ট বিদায় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি, নির্বাচনের মাধ্যমেই সেই প্রতিষ্ঠা সম্ভব।

নজরুল ইসলাম খান আরও বলেন, এ নির্বাচন বিএনপির দীর্ঘস্থায়ী আন্দোলনের ফসল। দেশের মানুষ বহু বছর ভোট দিয়ে পছন্দের প্রার্থী বাছাই করতে পারেনি। আমাদের আশা, ভোটের মাধ্যমে তারা পছন্দের প্রার্থী এবং সরকার বাছাই করতে পারবে। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে।

এ সময় তিনি অভিযোগ খণ্ডন করে বলেন, বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি অফিসে ফোন দিয়ে কারও মনোনয়নপত্র বাতিলের কথা বলা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর বের হয়েছে, সেসব বিষয়ে গণমাধ্যমের খোঁজ নেওয়া উচিত।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বহু রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশ নিতে পারে নাই, তখনও নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কথা বলা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা থাকলে বা কেউ স্বেচ্ছায় নির্বাচনে অংশ না নিলে সে বিষয়ে কিছু বলার নেই। কিন্তু এমন কিছু না হলে হয়তো বলা যেত যে, কাউকে বাইরে রেখে নির্বাচনের চেষ্টা করা হচ্ছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী ও প্রধান সমন্বয়ক ইসমাইল

Update Time : ০৯:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬