Dhaka ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

বোকো হারেমের বর্বর হামলায় নিহত ৬০, আতঙ্কে বোর্নো রাজ্য

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৯ Time View

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারেমের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুল জামাল শহরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মোটরসাইকেলে করে সশস্ত্র জঙ্গিরা শহরে প্রবেশ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায়। পরে তারা স্থানীয় বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। হতাহতদের মধ্যে পাঁচজন সেনাসদস্যও রয়েছেন।

এই হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বোর্নো রাজ্যের গভর্নর। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে ‘ফরেস্ট গার্ডস’ নামে একটি নতুন নিরাপত্তাবাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হবে।

২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে বোকো হারেমের বিদ্রোহ তীব্র আকার ধারণ করলেও পরবর্তী সময়ে তাদের তৎপরতা কিছুটা কমে আসে। তবে গোষ্ঠীটি এখনও মাঝে মাঝেই বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, নাইজেরিয়া সরকার গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষদের নিজ নিজ গ্রামে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল। তবে সাম্প্রতিক এই রক্তক্ষয়ী হামলা সে প্রচেষ্টার কার্যকারিতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

বোকো হারেমের বর্বর হামলায় নিহত ৬০, আতঙ্কে বোর্নো রাজ্য

Update Time : ০২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫