
গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব অনেক বেশি সংখ্যক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
রোববার (২৮ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন নিয়ে কড়াকড়ি থাকলেও সৌদি আরব থেকে ভারতীয় বহিষ্কারের হার অনেক বেশি। এর পেছনে মূল কারণ হিসেবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা (ভিসা ওভারস্টে) এবং স্থানীয় শ্রম আইন লঙ্ঘন করাকে চিহ্নিত করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় জানান, কাজের অনুমতি ছাড়া কাজ করা, নিয়োগকর্তার নজর এড়িয়ে পালিয়ে যাওয়া এবং বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলায় জড়িয়ে পড়াই ভারতীয়দের এই গণ-বহিষ্কারের প্রধান কারণ।
রিয়াদে অবস্থিত ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ সালের বর্তমান সময় পর্যন্ত সৌদি আরব থেকে প্রায় ৪৪ হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। বছরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী:
* ২০২১ সালে: ৮,৮৮৭ জন
* ২০২২ সালে: ১০,২৭৭ জন
* ২০২৩ সালে: ১১,৪৮৬ জন
* ২০২৪ সালে: ৯,২০৬ জন
* ২০২৫ সালে (বর্তমান পর্যন্ত): ৭,০১৯ জন
বিপরীত দিকে, ওয়াশিংটন ডিসির তথ্যমতে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩,৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের হিউস্টন, নিউইয়র্ক বা শিকাগোর মতো শহরগুলোতে এই সংখ্যাটি অনেক কম। সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ফেরত পাঠানোর সংখ্যা সৌদি আরবের তুলনায় অর্ধেকেরও কম।
Reporter Name 












