Dhaka ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার শীতে সবজির জোগান থাকলেও কমছে না দাম রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর মূল্যস্ফীতির প্রভাব রংপুরে এলপিজি সংকট, সরকার নির্ধারিত দামের বাইরে বিক্রি হচ্ছে সিলিন্ডার খরচের চাপে ভাঙছে ক্ষুদ্র ব্যবসা ডলার সংকটে স্থবির আমদানি-রপ্তানি, বাড়ছে উৎপাদন ব্যয় ও মুল্যস্ফীতির চাপ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত শিক্ষার্থীদের জীবন, বাড়ছে অনিশ্চয়তা ‘দেরি হওয়ার আগেই চুক্তি করো’, কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা: নিহত ১০৯ নিরাপত্তা সদস্য নির্বাচন অবাধ ও উৎসবমুখর হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা
বিজ্ঞাপন:
আপনাদের ভালোবাসা ও আস্থার সাথে এগিয়ে চলছে দৈনিক বঙ্গচিত্র। দেশের প্রতিটি প্রান্তের খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনসহ সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ভারতে ট্রাক-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন: নারী ও শিশুসহ নিহত ১০

  • Reporter Name
  • Update Time : ০২:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯২ Time View

ভারতের কর্ণাটক রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসে আগুন লেগে অন্তত ১০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে চিত্রদুর্গা জেলার ৪৮ নম্বর জাতীয় মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘সিবার্ড কোচ’ কোম্পানির একটি স্লিপার বাস ৩২ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে শিবমোগ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ট্রাকটি সরাসরি বাসের ডিজেল ট্যাংকে আঘাত করায় মুহূর্তের মধ্যেই পুরো যানে আগুন ছড়িয়ে পড়ে। গভীর ঘুমে আচ্ছন্ন থাকা যাত্রীদের অনেকেই বাস থেকে বের হওয়ার সুযোগ পাননি।

কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাভিকান্ত গৌড়া জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বের হতে পারলেও বাসের ভেতরে আটকা পড়ে ১০ জন দগ্ধ হয়ে মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শচিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি তাদের গাড়ি ওভারটেক করার কয়েক মুহূর্ত পরেই বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বাসের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দের পরপরই দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

Popular Post

রেট গ্যাপ ও ব্যাংকিং ঝামেলায় মিরসরাইয়ে হুন্ডিমুখী প্রবাসী পরিবার

ভারতে ট্রাক-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন: নারী ও শিশুসহ নিহত ১০

Update Time : ০২:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫