
আওয়ামী লীগ বিরোধী দলকে দমন করার জন্য নিজেরাই আগুন সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-৪ আসনের মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন।
হাসনাত বলেন, “গত তিন দিনে আওয়ামী লীগ যে আগুন সন্ত্রাস চালিয়েছে, তাতে প্রমাণ হয়—গত ১৫ বছর ধরে তারাই দেশে এ ধরনের কর্মকাণ্ড করে আসছে।”
তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য আওয়ামী লীগই দায়ী। তার ভাষায়, “ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অনলাইনে তাদের কর্মসূচি দেখা গেলেও মাঠে তেমন উপস্থিতি নেই, যারা রাস্তায় নামছে তারাও মুখে তিনটি করে মাস্ক পরছে।”
কুমিল্লা-৪ আসন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে হাসনাত বলেন, “মনোনয়নপত্র কেনার মধ্য দিয়েই কুমিল্লা-৪ আসন এনসিপি নিশ্চিত করেছে। এখন শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতা বাকি।”
বিএন আহাম্মেদ 











